
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ জিয়াউর রহমানের নাম এদেশের প্রতিটি জনগণের হৃদয়ে লেখা নাম জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হচ্ছে যে দিন আপনাদের নাম জনগণ হৃদয় থেকে মুছে ফেলবেন সেদিন আর আওয়ামীলীগ পক্ষে বলার কোন মানুষ থাকবে না। জিয়াউর রহমানের নাম ও ছবি স্বাধীনতাকামী, গণতন্ত্রে বিশ্বাসী ও দেশপ্রেমিক জনগণের হৃদয়ে আঁকা। ছবি ছিঁড়ে ফেলা যায় হৃদয়ের লেখা নাম কখনো মুছে ফেলা যায় না । এর শাস্তি ভোগ করার জন্য আগামী দিনে প্রস্তত থাকুন। যেদিন রাষ্ট্রক্ষমতায় থাকবেন না,
সেদিন জনগণ আপনাদের নামও মুছে ফেলবে। সে কথা ভাবতে হবে। বুধবার বগুড়ার কাহালু উপজেলা ও পৌর ছাত্রদলের অধিনস্থ সকল শাখার কর্মি সম্মেলনে প্রধান অতিথি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল উপরোক্ত কথাগুলো বলেন। জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় কর্মি সম্মেলনে তিনি আরোও বলেন, নিশি রাতের ভোট ডাকাতি করে সরকার গঠন করেছেন ।
তা আর কোনও দিনও হতে দেবে না ছাত্রদল। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার ভোট ডাকাতি চিন্তা ভাবনা ছেড়ে জনগণের ভোটারিধার ফিরিয়ে দিয়ে জনগনের কাতারে আসুন। নয়তো বগুড়া থেকেই সরকার পতনের দূর্বার আন্দোলনে ছাত্রদল আজ ঐক্যবন্ধ। কর্মি সম্মেলনে বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের যুগ্ন-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন রাজু, করিম প্রধান রনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি সহ কাহালু উপজেলা ও পৌর সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২