
আরিফুল ইসলাম আরিফ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস ২০২০ উপযাপন এবং ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে ২ই ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে মহান বিজয় দিবস ২০২০ উপযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,
অন্যদের মধ্যে পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ,উপজেলা প.প,কর্মকর্তা ডাঃ সোহেলী শারমিন,ভালুকা মডেল থানার (তদন্ত) মেহেদী হাসান,ভালুকা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাজাহান সেলিম সাধারন সম্পাদক আক্কাছ আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,
আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধারা,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।প্রস্তুতি সভায় করোনা কালীন পরিস্থিতিতে মহান বিজয় দিবস উপযাপন এবং ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস পালনে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন