
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারীদেরকে নির্যাতন থেকে রক্ষার লক্ষ্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় নারীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও এ্যাকশন এইড বাংলাদেশ' এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত কাদির, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা নুরজাহানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।