
রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে রৌমারী প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১লা ডিসেম্বর) সন্ধা ৭ টার দিকে নবাগত ওসি মোন্তাছের বিল্লাহ এর আমন্ত্রনে ঘন্টা ব্যাপি এ আলোচনা সভা চলে। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রৌমারী থানা সহকারি পুলিশ সুপার এ এসপি (সার্কেল) মাহফুজর রহমান , ওসি মোন্তাছের বিল্লাহ, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল
ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন দাস, ইব্রাহীম খলিল, এ,কে হাসান ,ইউনুছ আলী, শাহরিয়ার নাজিম প্রমূখ।
সভার শুরুতেই রৌমারী থানা এ এস পি (সার্কল) মাহফুজল হক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, পুলিশ ও সাংবাদিকদের মাঝে কাজের সমন্বয় থাকা প্রয়োজন , যার ফলে পুলিশি কার্যক্রম অনেকটা সহজ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মোন্তাছের বিল্লাহ বলেন , ইতোপূর্বে যেহেতু আমি দীর্ঘদিন রৌমারী থানায় তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছি, রৌমারীর সার্বিক বিষয়ে আমার ধারনা আছে ।
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির প্রতিফলন ঘটাতে চাই। “যেখানেই মাদক এবং জুয়া সেখানেই আমি দেব হানা”। পাশাপাশি তিনি আগামী দিনে মাদক ,সন্ত্রাস,ধর্ষণ,নারী নির্যাতন , বাল্যবিবাহ , চাদাবাজি নির্মূলে ওসি ও থানা পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান। মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন , রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা সহ অন্যন্য সিনিয়র সাংবাদিক বৃন্দ।