প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২০, ৪:২৫ পি.এম
শাহাপুর ক্যাম্প পুলিশের হাতে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

মো: তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক নারী ও এক পুরুষ ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫৫ পিস ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার (২রা ডিসেম্বর) সকাল ৯টার সময় উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া (তমালতলা) গ্রামের রেজাউল হকের স্ত্রী শিউলি বেগম (৪৫) এবং একই এলাকার মৃত কদম আলী মণ্ডলের ছেলে ফজলু মণ্ডল (৫৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোলাইমান এবং টুআইসি এএসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যাম্প এলাকার তাঁতির পুকুর সংলগ্ন তিন রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় একটি পাখিভ্যান তল্লাশি করে ৫৫ পিস ফেন্সিডিলসহ ভ্যানের যাত্রী এক নারী ও ভ্যানটির চালককে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.