
বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: দেশে করোনা সংকটের কারনে এবং নানা যাচাই বাছাই শেষে কুমিল্লা উত্তর জেলা কমিটি ঘোষনা করা হয়েছে । আজ ০১/১২/২০২০ ইং মঙ্গলবার বিকাল ৬:১০টা সময় দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সভাপতি ও সম্পাদকমণ্ডলীর ৩৯ জন কর্মকর্তা ও ৩৬ জন সর্বমোট ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা শেষে দলীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সাইম খাঁন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ম, রুহুল আমিন ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টারের কাছে হস্তান্তর করেন । এ সময় উপস্থিত ছিলেন আ: লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি ।
দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে কমিটিতে স্বাক্ষর করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি । উল্লেখ্য যে গত বছরের ৯ ডিসেম্ভর সম্মেলন শেষে ম, রুহুল আমিন সাহেবকে সভাপতি ও আলহাজ্ব রোশন আলী মাষ্টারকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করা হয় এবং অনতিবিলম্বে বাকি ৭৩ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হয় । দেশে করোনা সংকট ও দলীয় যাচাই বাছাইয়ের কারনে দীর্ঘ এক বছর পর এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হল ।
এদিকে প্রতিক্ষিত কুমিল্লা উত্তর জেলা আ:লীগের কমিটি ঘোষনা হওয়ায় সাতটি উপজেলায় দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে । তাদের দাবী স্বচ্ছ,পরিচ্ছন্ন,ত্যাগী ও সাংগঠনিক ব্যক্তি দ্বারা যেন উপজেলা, ইউনিয়নে তৃনমূল আওয়ামীলীগ কমিটি গঠন করা হয় ।