প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২০, ৭:০৬ পি.এম
শ্রীপুরে মেয়র পদে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

গাজীপুর প্রতিনিধিঃ আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন প্রার্থী। মঙ্গলবার (১ ডিসেম্বর)দুপুর সাড়ে ১২ টার দিকে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী তিনবারের নির্বাচিত সাবেক মেয়র আলহাজ্ব আনিসুর রহমান। বিএনপি সমর্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লা শহিদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষে রফিক মোমতাজী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, আনিসুর রহমান ও শহিদুল্লা এবং রফিক মোমতাজিসহ ৩ জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন নারী প্রার্থী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.