
মৌলভীবাজার প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবেলায় মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের
উদ্যোগে কমলগঞ্জে উপজেলার ১০০ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ইমার্জেন্সী কোপারেশন নেটওয়ার্ক ও নাগরিক উদ্যোগ এর সহায়তায় ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল কুমার মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিন্ধসঢ়;হা, লেখক-গবেষক আহমদ সিরাজ, ইমার্জেন্সী কোপারেশন নেটওয়ার্ক এর কো-অর্ডিনেটর এম, এ, করিম ও নাগরিক উদ্যোগ এর প্রোগ্রাম অফিসার মো: বকুল হোসেন। অনুষ্ঠানে পরিবার প্রতি ৫০ কেজি চাল, ২ লিটার সোয়াবিন তেল, ৩ কেজি মশুরি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি লবণ, ৫০০ গ্রাম গুড়া দুধ, ৫টি মাস্ক ও হাত ধোয়ার ৬টি সাবান করে সাবান বিতরণ করা হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী