
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
“বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি” এ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতামূলক বক্তব্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।
এ সময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন রুবেল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হেফাজতে ইসলামসহ বিএনপি-জামায়াত কর্তৃক জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপুর্ণ বক্তব্যের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু