
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪ হাজার অসহায় দুঃস্থ শীর্তাতের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন তানভীর ইমাম এমপি। মঙ্গলবার সকালে তার বাসভবন সেনতলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোহীতায় উপজেলার ১৪ টি ইউনিয়নে ৪ হাজার মানুষের হাতে প্রধান অতিথি হিসেবে এ কম্বল তুলে দেন তিনি।
শীতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ,উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ,উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাহবুর রহমান ভূঁইয়া,সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান,উপজেলা যুবলীগের আহব্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,সলপ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমূখ।