হোম » প্রধান সংবাদ » টঙ্গীতে গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ

টঙ্গীতে গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ

টঙ্গী প্রতিনিধি: গাজীপুর টঙ্গীতে প্রন্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার ডিম, তেল ও ডাল বিতরণ হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা ১৩নং আসনের সংসদ সদস্য ও জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বেগম শামসুন্নাহার ভুঁইয়া (এমপি) ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নির্বাহী সদস্য মোঃ নূরুল ইসলাম নূরু । এ সময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ আওলাদ হোসেন এবং ৪৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ আহসান প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!