প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২০, ৫:২৩ পি.এম
বগুড়ার ধুনটে জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে মাস্ক বিতরণ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে যায়যায়দিন (জেজেডি) ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা পরিষদ সড়কে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল রনি, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল কাফি,
ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান, জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, জেজেডি ফ্রেন্ডস ফোরামের যুগ্ন আহবায়ক ও ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ রাশেদ, দপ্তর সম্পাদক সাংবাদিক ইমরান মুরাদ আনোয়ার, কোষাধ্যক্ষ সাংবাদিক জিল্লুর রহমান, সাংবাদিক কারিমুল হাসান লিখন, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য শাওন ইসলাম সুমন, আফরা হক প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.