
জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারের দেয়া নিদের্শনা অমান্য করে মাস্ক না পড়ার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানায় ২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৩০ (নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, মাস্ক ব্যবহার, করোনা সচেতনতা বৃদ্ধিতে বিজিবি ও পুলিশ র্ফোস সহযোগে টাস্কর্ফোস পরিচালনা করা হয়।
টাস্কর্ফোসটি পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম। এসময় জনসাধারণদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং এর পাশাপাশি মাস্ক ব্যবহার না করার অপরাধে ২টি মামলায় ২জন ব্যক্তিকে অর্থদন্ড আদায় করা হয়। হরিপুর উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম জানান, করোনাভাইরাসপরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল