প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২০, ৫:১৭ পি.এম
বোয়ালমারীতে যুবলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

মিয়া রাকিবুলঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৯নং রুপাপাত ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার বেলা দেড়টার দিকে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহীদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় রূপাপাত ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. রবিউল ইসলাম রুপম, সহ-সভাপতি রবিউল মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কবুল, নেশান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক এরশাদ মোল্যা, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.