
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে নূর থ্রি-স্টার অটো ব্রিকস্ লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৯ নভেম্বর দুপুর ২টায় উপজেলার সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ অটো ব্রিকস্ লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। নূর থ্রি-স্টার অটো ব্রিকস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমারের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন ও প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সফিক।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধুনট- শেরপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্,
উপেজলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, বগুড়া স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান লাল মিয়া। ও স্থানীয় আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান