
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক এক গৃহবধূকে ধর্ষণ করেছে সাইফুল ইসলাম (৪৫)। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে শনিবার (২৮ নভেম্বর) দুপুুরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর (পিসিভাটা) এলাকার আফছার আলীর ছেলে সাইফুল ইসলামকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়,
গত ২৭ নভেম্বর রাত অনুমান সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী (প্রাথমিক বিদ্যালয়) সংলগ্ন জহুরুল ইসলামের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষ থেকে বের হন। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা ওই সাইফুল অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে ফেলেন। এ মনকি তাকে পাশের রাজিব মিয়ার বসতবাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করা হয়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইফুল ইসলাম পালিয়ে যায় বলে এজাহারে উলেখ করা হয়েছে। বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত সাইফুল ইসলামকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২