প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২০, ৫:৫৫ পি.এম
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভূক্তি করণ সহ১১দফা দাবীতে মানববন্ধন

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভূক্তি করণ সহ১১দফা দাবীতে মানববন্ধন । ‘দাবী মোদের একটায় প্রতিবন্ধিদের স্বীকৃতিচাই’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওভূক্তি করণ সহ ১১ দাবীতে মানববন্ধন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
২৯ নভেম্বর রবিবার সকাল ১১টা হতে ঘন্টাব্যপী শহরের চৌরাস্তায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি নবেল ইসলাম শাহের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন - ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ মনসুরআলী , ঠাকুরগাঁও জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃআমিনুল ইসলাম, সহ-সভাপতিমুনিরা আহমেদ,
সহ- সভাপতি ইকলিমা খাতুন মিনা,সদস্য মোহাম্মদ ইমরান প্রমূখ। মানববন্ধনে বক্তারা প্রতিবন্ধী বিদ্যালয়ের সমূহের স্বীকৃতি ও এমপিওভূক্তি করণ স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ও ভাতা প্রদান,প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন সহ ১১ দফা দাবী মেনে নেওয়ার আহ্বান জানান ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.