
মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবাসহ নাজমুল ইসলাম (২৬) নামের এক আসামি আটক করেছে। আটককৃত নাজমুল জীবননগর উপজেলার রাজনগর গ্রামের শেখ মমিনুল ইসলামের ছেলে।
শনিবার (২৮শে নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার সময় জীবননগর পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে এসআই তাইফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সন্ধ্যার সময় গোপন সংবাদের জীবননগর স্টেডিয়াম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৫৫ পিস ইয়াবাসহ নাজমুল ইসলাম নামের এক আসামিকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান