
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে অগ্নি সংযোগে ২ কৃষকের বাড়ি ভস্মীভুত হয়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। জানা গেছে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত: আব্দুল জলিল এর ছেলে সেকেন্দার আলী ও গাজীরুল ইসলাম এর বাড়িতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে অসাবধানতা বসত এই অগ্নি কান্ডের সূত্রপাত ঘটে বলে তার পরিবারের জানিয়েছেন। এই অগ্নি সংযোগে বাড়ীর আশপাবপত্র চাল,
ডাল, নগদ টাকা, কলেজ পড়–য়া ছাত্রীর যাবতীয় কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। এ ব্যাপাকে সেকেন্দার আলী বলেন, অগ্নি কান্ডের ঘটনায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এদিকে অত্র ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু ঘটনাটি জানার পর তাৎক্ষনিক অত্র গ্রামে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন এবং তাদের চাল ডাল সহ যাবতীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু