প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২০, ৫:১৬ পি.এম
বগুড়ার চন্ডিহারা আইডিয়াল নূরানী হিফজুল কোরআন মাদ্রসার উদ্বোধন অনুষ্ঠিত

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা বন্দরে আইডিয়াল নূরানী হিফজুল কোরআন মাদ্রসার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮নভেম্বর) সকাল ১১টায় আইডিয়াল নূরানী হিফজুল কোরআন মাদ্রসার মিলনায়তনে প্রতিষ্ঠা অধ্যক্ষ ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের কোরআন ও সুন্নার আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সবক পাঠ করানো হয়। এরপর উদ্বোধনী এ
অনুষ্ঠান দোয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুম আহম্মেদ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মাওলানা মো: ইকরামুল হক, দুলালুর রহমান দুলাল, সাংবাদিক প্রতীক ওমর, আব্দুল ওয়াদুদ,
হাফেজ মাওলানা, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান, জাফরুল ইসলাম, আবু ইমরান, মহাস্থান প্রেসক্লাব এর সভাপতি আনিছুর রহমান মিটু,
সহ -সভাপতি সৈয়দ আব্দুর রহিম সাজু, সাধারন সম্পাদক এসআই সুমন, যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী শিপন, কোষাধ্যক্ষ নুরনবী রহমান, দপ্তর সম্পাদক আজিজুল হক বিপুল, প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.