হোম » প্রধান সংবাদ » আদমদীঘিতে হোন্ডা শোরুম এর শুভ উদ্বোধন

আদমদীঘিতে হোন্ডা শোরুম এর শুভ উদ্বোধন

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি সদর উপজেলা চত্বরে খন্দকার প্লাজায় আবু রায়হান ট্রেডার্স নামে সম্প্রতি হোন্ডা শোরুমের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক। বিশেষ অতিথি হোন্ডার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সেলস এন্ড মারকেটিং নরেশ কুমার রতন।

উপস্থিত ছিলেন সেলস ইনচার্জ মাসুম বিল্লাহ, আদমদীঘি কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুল হামিদ খান, দৈনিক আলোকিত সকাল পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী দুলাল, আলহাজ্ব আনিসুজ্জামান লিটন, ব্যবসায়ী মনসুর আলী, আব্দুল হান্নান, সাংবাদিক আবদুর রহিম, মামুন, শোরুমের স্বত্বাধিকারী আবু রায়হান প্রমুখ। প্রথম ক্রেতার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!