
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের রিজিয়া বেগম (৪৫) ফেন্সিডিলসহ ঝিনাইদহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। শুক্রবার (২৭শে নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিজিয়া বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মৃত মন্টু বিশ্বাসের স্ত্রী।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি টিম ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ২৪ (চব্বিশ) বোতল ফেন্সিডিলসহ আসামি রিজিয়া বেগমকে আটক করা হয়। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়িয়া গ্রামে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২