
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : দর্শনা থানার পুলিশ শুক্রবার (২৭শে নভেম্বর) সকাল ১১টার সময় ১কেজি গাঁজাসহ শিপন আলী ও আজিম আলী নামের দুই আসামি আটক করেছে। দর্শনা থানাধীন ঘুঘুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আশা এনজিও অফি সের সামনের দর্শনা-মুজিবনগর সড়কের উপর হতে তাদের আটক করা হয়। আটককৃত আসামি শিপন আলী দামুড়হুদা উপজেলার জয়রামপুর (চৌধুরী পাড়া) গ্রামের মৃত কদ্দুস আলীর এবং আজিম আলী একই গ্রামের সানোয়ার আলীর ছেলে।
অভিযান পরিচালনা করেন একাধিক মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সফল নেতৃত্বদানকারী দর্শনা থানার চৌকস অফিসার এএসআই মহিউদ্দিন। আটককৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান