
এম আর ওয়াসিম, ভৈরব কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতায় মাস্ক বিতরণ করা হয়েছে। আজ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলা করতে জনগণকে সচেতনত করতে ভৈরব থানা-পুলিশ ক্যাম্পেইনের মাধ্যমে মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে, ভৈরব বাজার, ফেরীঘাটসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে থানা মাস্ক বিতরণ করে ভৈরব থানা পুলিশ। এ সময় ভৈরব সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রেজোয়ান দিপু ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন সহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝেএসব মাস্ক বিতরণ করেন। তাছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় সাবান পানি দিয়ে হাত ধোয়া,
হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করেন পুলিশ সদস্যরা। আভৈরব থানার ওসি মো. শাহিন জানান, জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে। সাবান দিয়ে ভালোভাবে হাত দোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন তিনি।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন