প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২০, ৫:৪৩ পি.এম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৪’হাজার বিভিন্ন দলের নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাবেক এমপি ইমদাদুল হকের হাত ধরে ইউপি চেয়ারম্যানসহ ৪'হাজার বিভিন্ন দলের নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। বুধবার রাত ৯টায় পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের খটসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মীসভায় এ যোগদান কর্মসূচি পালন করা হয়।
এতে ৭নং হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগে যোগদান করেন এই নেতাকর্মীরা। উক্ত যোগদানসভায় নেতাকর্মীদের শপথ পাঠ করান, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রেজওয়ানুল হক বিপ্লব।
এতে হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: আনছার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব , সাধারণ সম্পাদক গয়ানাথ রায় প্রমুখ। সদ্য আওয়ামীলীগে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.