
আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে: বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় রড বোঝাই ট্রাক ও পাথর বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত হয়েছে। এ ঘটনায় ৫জন আহত হয়েছে। আহতরা হলেন- দিনাজপুরের কাঞ্চনডোবা এলাকার মৃত কায়মুদ্দিনের ছেলে কহিরুল ইসলাম (৩০), ধামরাইল ঢাকার আব্দুর রশিদের ছেলে বাহারম বাদশাহ (২৪) আর তিনজনের নাম পাওয়া যায়নি।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সীমাবাড়ী ইউনিয়নের ঘোগাব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে রড ও সিমেন্ট নিয়ে ট্রাক মা বার দোয়া (ঢা-মে-ট-১৬- ৪৫১১) বগুড়ায় যাওয়ার সময় ঘোগাব্রীজ এলাকায় পৌছালে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক মেসার্স আসা পরিবহন ( ঢাকা-মেট্র-ট ১৬-৩৭৮৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাক ড্রাইভার আটকে পরে। শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মোঃ রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান