হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠান

লালমনিরহাটে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠান

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ বুধবার (২৫ নভেম্বর) লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। এ সময় লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মোসলেম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!