প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২০, ৩:৪৯ পি.এম
চাটখিলে -সোনাইমুড়ির সাংসদ এইচ এম ইব্রাহিম ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্ভোধন করেন।

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : নোয়াখালীর চাটখিলে ২৮ টি প্রাথমিক ও ২৩ টি উচ্চ ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার নুতন ভবন উদ্বোধন করেছেন এইছ এম ইব্রাহিম এমপি।আজ সোমবার বিকেলে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নুতন ভবনের উদ্বোধন করেন।এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান বাকি বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, ভিপি নাজমুল হুদা শাকিল, ভিপি লিটন, মিজানুর রহমান বাবর, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীন, ইঞ্জিনিয়ার আবদুর রহিমসহ বিভিন্ন স্কুলের প্রধান ম্যানিজিং কমটির দ্বায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.