
জনসচেতনতার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৌর মেয়রের উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণসহ র্যালী বের করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার কাঞ্চন পৌর বাজারে কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। র্যালী শেষে কাঞ্চন পৌর পার্কে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, পৌরসভার প্যানেল মেয়র পনির হোসেন, সচিব এটিএম নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, আলী আকবর আবির, কাউন্সিলর মফিকুল ইসলাম খাঁন, মোহাম্মদ হোসেন, মাঈনউদ্দিন, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, ইউসূফ আলী, মোস্তফা মোল্লা, প্লাবন দেবনাথ প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২