
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ রবিবার (২২ নভেম্বর) রাত ৮টায় লালমনিরহাট ড্রাইভার পাড়া মাঠে আন্তঃ ড্রাইভার পাড়া স্বর্ণশিল্প ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোহেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন শিপলু। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেজাউল করিম স্বপন।
আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাভাপতি শফিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিল আবু জাহেদ ভুটু, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সোহেল স্মৃতি সংসদের সহসভাপতি রমজান আলী সবুজ, বিশিষ্ট ঠিকাদার ফারুক হোসেন লেবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিঠু। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেজাউল করিম স্বপনের পত্নী জাকিয়া সুলতানা রিমু, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিলেন লিটন, রাকিব শেখ, স্বাধীন, শ্রাবন, রিফাত, রিয়াদ হাসান, আলমগীর।
সৌজন্যে ছিলেন রুফাইদা জুয়েলার্স।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান