
বাবুল আহমেদ, (কুমিল্লা উত্তর প্রতিনিধি):বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তী খেলোয়ার,বাফুফের সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কুমিল্লার বৃহত্তর দাউদকান্দির কৃতি সন্তান শ্রী বাদল রায় আজ ২২/১১/২০২০ ইং রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন । তিনি লিভার ক্যান্সারসহ নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন ।
এদিকে বাদল রায়ের মৃত্যুর সংবাদ জানাজানি হলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের নিজস্ব ডেটিংএ শোক বার্তা প্রকাশ করেন ।
আশির দশকে বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের হয়ে মাঠ কাপিয়েছিলেন কুমিল্লার বৃহত্তর দাউদকান্দির এই কৃতি সন্তান । শুধু ক্রীড়াঙ্গন নয় রাজনীতিতেও তিনি ছিলেন একজন বলিষ্ঠ ও দক্ষ সংগঠক ।
১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে বিএনপি প্রার্থী ড.খন্দকার মোশারফ হোসেনের কাছে পরাজিত হয়েছিলের তিনি ।
কিংবদন্তী শ্রী বাদল রায়ের মৃত্যুতে কুমিল্লা ব্যাপী শোকের ছায়া নেমে আসে ।