
আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জাপা চেয়ারম্যান জি.এম কাদের, দিরাই উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শ্রী অনন্ত মল্লিককে জাপার প্রার্থী ঘোষণা করেছেন। সম্প্রতি সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকা দিরাই- শাল্লা আসনের দলীয় নেতাকর্মীরা দলীয় চেয়ারম্যানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে জাপা চেয়ারম্যান পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণা দেন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু,শাল্লা উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুলদুল চৌধুরী,
দিরাই থানা জাতীয় পার্টির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক সর্দার,জাপা নেতা বিদ্যুৎ বিহারী রায়,এনামুল হক এনাম,রাখাল চন্দ্র সরকার ও লিটন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির পৌর মেয়র প্রার্থী শ্রী অনন্ত মল্লিক দিরাই থানা শ্রী শ্রী লক্ষীমন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক ও দিরাই থানা জাতীয় হিন্দু মহাজোট এর আহবায়কসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। জাপা চেয়ারম্যান জিএম কাদের দলীয় প্রার্থী শ্রী অনন্ত মল্লিক এর সাফল্য কামনা করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২