
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বাসের চাপায় জন অটোরিক্সা যাত্রী নিহত এবং অপর তিনজন গুরুতর আহত হয়েছে। গত ২২ নভেম্বর রবিবার দুপুর একটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বেতগাড়ী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো, শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই প্রাং (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা চান্দাইকোনার দিকে যাচ্ছিল। বেতগাড়ী নামক স্থানে ঢাকাগামী একটি বাস (আলরিয়াদ পরিবহন) পিছন থেকে অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান। দুর্ঘটনার পরপরই ঢাকাগামী বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের
উদ্ধার করেন। .
আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে । শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশংকা জনক। অপর তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম তিন জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জানান, লাশগুলো আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান