প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২০, ৩:৪২ পি.এম
বগুড়ার শেরপুরে বাসের চাপায় ৩ ভ্যান যাত্রীর মৃত্যু

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বাসের চাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে মহাসড়কের ধুনকুন্ডি আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, চান্দাইকোনামুখী একটি অটোভ্যানকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরো ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন-বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ী গ্রামের আলহাজ্ব মোল্লা হাজীর ছেলে আব্দুল হাই (৬০), একই গ্রামের ইসাহাক আলীর ছেলে আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহ সুলতান (৯)। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ভ্যানকে চাপা দিয়ে বাস চলে যাওয়া তা আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ তাদের স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.