প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২০, ১:৩১ এ.এম
দামুড়হুদার উজিরপুরে মানুষের কঙ্কাল উদ্ধার

মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর ওয়েভ ফাউন্ডেশনের পাশে মাথাভাঙ্গা নদীর তীর থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার(২১ শে নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় ছিন্নভিন্ন থাকা এই কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, আজ বিকেলে ওই এলাকার স্থানীয় এক ব্যক্তি নদীতে গোসল করতে গিয়ে নদীর তীরে মানুষের হাড় গোড় ও অবশিষ্ট অংশ দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হযরত আলী ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি ও হাড় দেখে থানা পুলিশের খবর দেন। থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাথার খুলি ও হাড় গোড় উদ্ধার করে।
এই বিষয়ে,দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানুষের কঙ্কাল পড়ে আছে এমন সংবাদ পেয়ে সেখান থেকে মাথার খুলিসহ কিছু হাড় গোড় উদ্ধার করে আনা হয়েছে।আমরা এর বিষয়ে তদন্ত করছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.