
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌচে দেওয়ার লক্ষ্য কড়িহাটি বাজারে উদ্ভোধন করা হয়েছে বেসরকারি অনলাইন ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। আজকে শনিবার দুপুরে ১২টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলা কড়িহাটি বাজারে ওয়ান ব্যাংকের এজেন্ট শাখার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। এর সাভাবিক কার্য ক্রম উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ৯নং দেওটি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, কড়িহাটি এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েসনের ও মরহুম শামসুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ নাসিম, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল,
৮নং নোয়াখোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ। ৮নং নোয়াখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সমাজ সেবক মো: মানিক সহ আরো গণ্যমান্য ব্যক্তি বর্গ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী