প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২০, ২:৪৩ পি.এম
বালিয়াডাঙ্গীতে বেগম জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৫৬তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক বেগম জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার ২১ই নভেম্বর সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ৷ দোয়া ও মিলাদ মাহফিলে মোঃ ইলিয়াস আলী হৃদয়ের সভাপতিত্বে ও আবু সায়েদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কাদের, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য সাদ্দাম, সাব্বির আহমেদ জয়, শামসুজ্জোহা, রিপন, আল মামুন, তুষার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ ৷ এসময় বেগম জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় ৷মোনাজাত পরিচালনা করেন মোঃ ইলিয়াস আলী হৃদয় ৷
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.