প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২০, ৩:২০ পি.এম
চাটখিলে মেয়েকে বাঁচাতে ভ্যান চালক দরিদ্র বাবার আর্তনাদ- সাহায্য প্রার্থনা।

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): যে বয়সে পড়াশোনার পাশাপাশি সবার সাথে হেসে খেলা মেতে উঠবে, তখনি তার বুকের একটি বাল্ব নষ্ট হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে দিন কাটাচ্ছেন।
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের হত দরিদ্র ভ্যান চালক মনির হোসেনের কিশোরী মেয়ে মহিমা আক্তার মিমে'র একটি বাল্ব নষ্ট হয়ে গেছে। ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিউট ও হাসপাতালে নিয়ে কিছুদিন চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র বাবার হাতের সব সম্ভলই শেষ হয়ে যায় ।
এক পর্যায়ে বাধ্য হয়ে অসুস্থ্য মেয়েকে নিয়ে গ্রামে চলে এসেছেন। এই অবস্থায় মিমের শাররীক অবস্থা একদমই নাজুক হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে তাকে ঢাকাতে নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন এখন। চোখের সামনে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে চলা অনেক অসহায় এই বাবা তার মেয়েকে বাঁচাতে সকলের সাহায্য কামনা করে আকুতি জানাচ্ছেন।
এদিকে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালে মোহাম্মদ মোসা বলেন, আমি অতি শীঘ্রই মেয়েটির বাড়ি পরিদর্শন করব এবং মেয়েটিকে সহযোগিতা করব। আমি চাটখিল উপজেলার সকল জনদরদি , সমাজসেবক, রাজনীতিবিদ ও বিত্তবানশালীদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এই মেয়েটির চিকিৎসা খরচে এগিয়ে আসে। তাকে সাহায্য পাঠাতে নিম্নে দেয়া বিকাশ পার্সোনাল নাম্বারটিতে টাকা পাঠাতে পারেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.