প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২০, ২:৫৮ পি.এম
ঠাকুরগাঁও গড়েয়া ইউনিয়ন ভূমি অফিসের জমিতে ড্রাগন গাছ রোপনের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন ভূমি অফিসের অব্যবহৃত জমিতে ড্রাগন ফল বাগানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড,কে এম কামরুজ্জামান সেলিম। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় গড়েয়া ইউনিয়ন ভূমি অফিসে চত্বরে প্রায় শতাধিক ড্রাগন ফলের চারা রোপণ করে এর শুভ উদ্বোধন করা হয়।
তিনি বলেন,ড্রাগন ফল অত্যান্ত সুস্বাদু ও লোভনীয় ফল। ভিটামিন সি সমৃদ্ধ ফলটি মূলত ভিনদেশি হলেও এখন দেশেই চাষ হচ্ছে। ড্রাগন ফলের সুখ্যাতি এখন সব জায়গায়। খুব সহজেই বাড়ির আঙিনা বা ছাদে ফলটি চাষ করা যায়। ড্রাগন ফলের গাছ লতানো, মাংসল ও খাঁজকাটা। লোহা, কাঠ বা সিমেন্টের খুঁটি বেয়ে এটি বড় হতে পারে। ড্রাগন ফল চাষ করে কিছুটা হলেও দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূর করা সম্ভব বলে মনে করি।
ইতিপূর্বে প্রায় অর্ধ শতাধিক মালটা গাছে চারা রোপণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুন নাহার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল- মামুন, ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার (ভূমি)কামরুজ্জামান সোহাগ, গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো,গড়েয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল হালিম সহ এলাকার স্থানীয় ব্যক্তি বর্গ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.