হোম » প্রধান সংবাদ » মাদক মুক্ত নবীনগর চাই এর উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

মাদক মুক্ত নবীনগর চাই এর উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: “মাদক মুক্ত নবীনগর চাই” সংগঠনের উদ্যোগে নবীনগরে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে পৌর শাখা’র  সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নবীনগর পৌর এলাকায়  এই কর্মসূচী অনুষ্ঠিত হয় । নবীনগর পৌর এলাকার বিভিন্ন স্থানে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে নবীনগর থানার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয় ।

পথসভায় মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় ও সভাপতি মোঃ আবু কাউছারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান ও মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উপদেষ্টা মনিরুজ্জামান মনির, নবীনগর পৌর মেয়র ও মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের অন্যতম উপদেষ্টা এডভোকেট শিব শংকর দাস।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, এনটিভি’র সিনিয়র রিপোর্টার হাসান জাবেদ, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, নবীনগর থানা’র উপসহকারী পরিদর্শক মো. এমরান হোসেন মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দিন, মাদক নবীনগর চাই সংগঠনের ১ নং কার্যকরী সদস্য এনামুল হক সরকার,  পৌর সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম  মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুলের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন, মাদকের কুফল সম্পর্কে এবং মাদক মুক্ত সমাজ গঠনে প্রতিটি অভিবাবক কে সচেতনতা অবলম্বনের আহবান জানান, পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!