হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে ভূয়া সেনা সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে ভূয়া সেনা সদস্য গ্রেফতার

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে কামাল হোসেন নামেরন এক ভূয়া সেনা সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে চারটি মোবাইল সেট ও সাড়ে চার হাজার নগদ টাকা উদ্ধার করে ডিবি।বুধবার (১৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল রাজধানীর দক্ষিণখান এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।

জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, প্রতারক কামাল হোসেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে সস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!