
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় সংলগ্ন এস.এ পরিবহন প্রাঃ লিঃ পার্শ্বেল ও কুরিয়ার সার্ভিস বুকিং কাউন্টার থেকে এন এস আই ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১শত ৯৩পিচ ভারতীয় শাড়ী উদ্ধার করে এবং ম্যানেজার ও বুকিং ম্যানকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এন এস আই ও লালমনিরহাট সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল উদ্ধার করেন এবং জিজ্ঞাসাবাদ করার জন্য ২জনকে আটক করেছে। লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভারতীয় ১শত ৯৩পিচ শাড়ী যার আনুমানিক মূল্য প্রায় ৮লক্ষ টাকা। এ সময় ২জনকে আটক করা হয় । তারা হলো- ইমরান হোসেন (২১), তপন কুমার (৩৫)।
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নাগেরশ্বর গ্রামের মাখন চন্দ্রের ছেলে তপন কুমার ও একই উপজেলার কবিরহাটের রামবল্ববপুর গ্রামের এনায়েত হোসেনের ছেলে ইমরান হোসেন। এ ঘটনায় আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২