
মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী কৃষি সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুর ১২টায় সমিতির অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এতে বালিয়াডাঙ্গী কৃষি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও
বালিয়াডাঙ্গী কৃষি সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক জুলফিকার আলী শাহ্ এর সঞ্চালনায় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, ডাক্তার আসিম উদ্দীন, ব্যবসায়ী কমিরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।এ সময় বালিয়াডাঙ্গী কৃষি সমবায় সমিতি লিমিটেড এর সদস্য ও শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন।সাধারণ সভা শেষে বালিয়াডাঙ্গী কৃষি সমবায় সমিতি লিমিটেড বিভন্ন ক্যাটাগরিতে ২০ জনকে সম্মাননা প্রদান করেন ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী