
মোঃ ইলিয়াস আলীঃ ঢাকা ও সিরাজগঞ্জে দুটি আসনে জাতীয় সংসদ উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এবং বিএনপিসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৮ই নভেম্বর দুপুর ১২ টায় জেলা বিএনপি অফিসের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রদল ও বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজু, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ইসলাম বাবু, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি,
সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হোসেন মিতু সহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ ৷ এসময় জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে সঠিক তদন্তের দাবী জানান ৷

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২