প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২০, ৭:৪৫ পি.এম
দাগনভূঞায় গ্রাম পুলিশের মাঝে টর্চ লাইট ও বাঁশি বিতরণ

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় থানা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ ও দফাদারের মাঝে রাত্রীকালীন পাহারায় উদ্বুদ্ধ করণ ও উজ্জীবিত করার জন্য টর্চ লাইট ও বাঁশি বিতরণ করা হয়েছে গত বুধবার দুপুরে।
থানা সূত্রে জানা যায়, থানা চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে ৭৫ জন গ্রাম পুলিশ দফাদার ছাড়াও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব, থানার সেকেন্ড অফিসার সুমন বড়–য়া, এসআই মো. মুরাদ হোসেন, এএসআই মো. জহিরুল ইসলাম প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.