
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় বেসরকারি একটি ক্লিনিক থেকে আরিফা জান্নাত মীম (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ক্লিনিকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষের কারও খোঁজ পাওয়া যায়নি।মীম জেলার ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
তিনি ওই ক্লিনিকে রিসিপশন বিভাগে চাকরি করতেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, রাতের কোনো এক সময় ক্লিনিকের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। বুধবার সকালে কক্ষের জানালা দিয়ে মীমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় ক্লিনিকের লোকজন। এরপর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। তিনি বলেন, ওই কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল।
সকাল ৯টার দিকে কক্ষের জানালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২