হোম » প্রধান সংবাদ » লালমনিরহাট সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জাহিদ-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

লালমনিরহাট সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জাহিদ-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মাহমুদুল হাসান মামুন স্মৃতি সংসদের আয়োজনে ব্লাড ব্যাগের উপর পা দিয়ে দাড়িয়ে থাকা লালমনিরহাট সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান ও ইসলাম প্যাথলজির মালিক মোঃ জাহিদ-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন মাহমুদুল হাসান মামুন স্মৃতি সংসদের সভাপতি শাওন খাঁন, সম্পাদক রাকিব হাসান রাব্বি, প্রচার সম্পাদক আকাশ, দৈনিক বার্তা বাজার প্রতিনিধি তুষার আচার্য্য, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির প্রমুখ। এ সময় মাহমুদুল হাসান মামুন স্মৃতি সংসদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক সাংস্কৃতিক কর্মী নিঝুম সরকার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!