
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মাহমুদুল হাসান মামুন স্মৃতি সংসদের আয়োজনে ব্লাড ব্যাগের উপর পা দিয়ে দাড়িয়ে থাকা লালমনিরহাট সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান ও ইসলাম প্যাথলজির মালিক মোঃ জাহিদ-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন মাহমুদুল হাসান মামুন স্মৃতি সংসদের সভাপতি শাওন খাঁন, সম্পাদক রাকিব হাসান রাব্বি, প্রচার সম্পাদক আকাশ, দৈনিক বার্তা বাজার প্রতিনিধি তুষার আচার্য্য, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির প্রমুখ। এ সময় মাহমুদুল হাসান মামুন স্মৃতি সংসদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক সাংস্কৃতিক কর্মী নিঝুম সরকার।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২