প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২০, ৬:১৫ পি.এম
সিলেট নগরীর কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

সুজন মিয়া, সিলেটঃ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১ টা ২০ মিনিটের দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর সোয়া ১২ টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও সিলেট বিভাগে ফের কখন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্টরা।
একই সাথে আগুন লাগার কারণও তাৎক্ষনিক জানাতে পারেননি কর্তা ব্যক্তিরা। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণও সঠিকভাবে জানাতে পারছেন না তারা। তবে দুটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কথা জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবির প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন। তিনি বলেন, একটি সাব গ্রেড থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে মূলগ্রেডে চলে যায়। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনই বলা যাচ্ছে না।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.