
আরিফুল ইসলাম আরিফ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-ভালুকার হবিরবাড়ীতে ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ই নবেম্বর রাতে ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ীর কাশর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড় কাশর নূরানীয়া হাফিজিয়া কওমী মাদ্রাসার উদ্যোগে আল্লামা আহমদ শফী (রহঃ) এর স্মরণে ওই ঐতিহাসিক ইসলামি ওয়াজ ও দোয়া মাহফিলে বিশিষ্ট সমাজ সেবক,
চেয়ারম্যান পদপ্রার্থী,হাজী মোহাম্মদ বেলাল ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বক্তা হযরত মাওঃ হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা) সহ দেশ বরেণ্য আলেমগণ ওয়াজ তাফসির পেশ করেন।উক্ত মাহফিলে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জহিরুল হক বিল্লাল ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন।অন্যদের মধ্যে টি এম টেক্সটাইলের নির্বাহী পরিচালক ফারাবি আহমেদ দুর্জয়,আবু বক্কর সিদ্দিক,আ’ লীগের সভাপতি রুবেল সরকার,
সাধারণ সম্পাদক আজিজুল হক মিন্টু,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রিপন সরকার,ভালুকা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ইঞ্জিঃ জাকির হোসেন,মহিউদ্দিন,ইউনিয়ন যুবলীগ সদস্য তোফাজ্জল হোসেন,রিমন হাসান চঞ্চল সহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাহফিলের মঞ্চ সহযোগিতা করেন মোঃ রুহুল আমিন,মোঃ রহিম মিয়া,জাবের এন্টারপ্রাইজ,মেসার্স রীতু স্টোর এবং পােষ্টার দিয়ে সহযোগিতা করেন মােঃ আবু তালিব (তারু মুন্সী) সিফাত মেডিক্যাল এবং সার্বিক সহযােগিতায় কাশর এলাকার সর্বস্তরের জনগন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২